IQNA

ইউরোপীয় দেশগুলো গাজা পুনর্গঠনের ব্যায় বহন করতে সক্ষম নয় : লুই মিশেল

14:04 - January 28, 2009
সংবাদ: 1737193
ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা প্রদানকারী দপ্তরের মুখপাত্র লুই মিশেল বলেছেন বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকটের কারণে ইউরোপীয় দেশগুলো গাজা পুনর্গঠনের ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পূরণে সক্ষম নয় ।
সংবাদ মাধ্যম আরব অনলাইন এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা প্রদানকারী দপ্তরের মুখপাত্র লুই মিশেল গত রবিবার ইসরাইলের অমানবিক হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা পরিদর্শণের পর সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরাইলী সেনাদের নির্বিচার হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে যে পরিমান অর্থ সহায়তা প্রয়োজন বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকটের কারণে তা সর্বরাহ করার ক্ষমতা ইউরোপীয় দেশগুলোর নেই ।তাছাড়া গাজা উপত্যকা আবারো যে ইসরাইলী সেনাদের আগ্রাসনের শিকার হবে না এমন কোন নিশ্চয়তা না থাকায় গাজা পুনর্গঠনের ব্যাপারে ইউরোপীয় জনগণের পক্ষ থেকে খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না । তিনি এ সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতীর প্রতি শ্রদ্ধাশীল থাকতে এবং গাজার পুনর্গঠন ও সেখানে মানবিক সাহায্য সর্বরাহ করার লক্ষ্যে গাজার প্রবেশ পথগুলো খুলে দেয়ার জন্য ইসরাইলের প্রতি আহবান জানান । একইসাথে তিনি ইসরাইলকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকারী হিসেবে অভিযুক্ত করে বলেন, গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় নারী, শিশু ও বৃদ্ধসহ বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে ।# 355028
captcha