IQNA

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ও তুরস্কের প্রধানমন্ত্রীর ইসরাইল বিরোধী অবস্থানের সমর্থনে মিশরে সম্মেলন

11:32 - February 02, 2009
সংবাদ: 1739019
গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ কারী ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ও তুরস্কের প্রধানমন্ত্রী রজব তৈয়ব এরগোগানের সমর্থনে শনিবার মিশরের ইস্কান্দারিয়া শহরে সম্মেলনের আয়োজন করা হয় ।
সংবাদ মাধ্যম আল জাজিরা নেট এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ কারী ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ও তুরস্কের প্রধানমন্ত্রী রজব তৈয়ব এরগোগানের সমর্থনে শনিবার মিশরের ইস্কান্দারিয়া শহরে বিশেষ সম্মেলনের আয়োজন করা হয় । সম্মেলনে গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে বিজয় অর্জনকারী সংগ্রামী ফিলিস্তিনীদেরকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়। একইসাথে সুইজারল্যান্ডের ডেভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের অবকাশে গাজায় সাম্প্রতিক ইসরাইলী গণহত্যার ব্যাপারে ইসরাইলী প্রেসিডেন্ট শিমন পেরেজের বক্তব্যের প্রতিবাদে সম্মেলন বর্জন কারী তুরস্কের প্রধামমন্ত্রী রজব তৈয়ব এরগোদানের ইসরাইল বিরোধী অবস্থানের প্রসংশা করা হয় । উল্লেখ্য ডাবোস সম্মেলনের অবকাশে গাজায় সাম্প্রতিক ইসরাইলের নৃশংস গণহত্যার ব্যাপারে এক বিতর্কের আয়োজন করা হয়েছিল। বিতর্কের সময় এর উপস্থাপক ইসরাইলের প্রেসিডেন্ট শিমন পেরেজকে গাজায় আগ্রাসন চালানোর পক্ষে কথা বলার জন্য দীর্ঘ ২৫ মিনিট সময় দেন। তার বক্তব্য খন্ডন করে তুরস্কের প্রধানমন্ত্রী শিমন পেরেজকে উদ্দেশ্য করে বলেন, আপনারা নারী ও শিশু হত্যার কাজটি খুব ভালোভাবে রপ্ত করেছেন। জনাব এর্দোগান গাজায় ইসরাইলী আগ্রাসনকে "বর্বরোচিত" বলে আখ্যায়িত করেন। এ সময় বিতর্ক অনুষ্ঠানের উপস্থাপক ওয়াশিংটন পোস্ট পত্রিকার সাংবাদিক ডেভিড ইগনেটিয়াস তুর্কী প্রধামন্ত্রীকে থামিয়ে দেন। রজব তাইয়েব এর্দোগান এর প্রতিবাদে বিতর্ক স্থল ত্যাগ করে সোজা দেশে ফিরে যান। এদিকে, এই সম্মেলনে যুদ্ধ বিধ্বস্ত গাজার পুনর্গঠন ও সেখানকার বিপর্যস্ত মানুষের জন্য মানবিক সাহায্য সংগ্রহের উপায় নিয়েও আলোচনা করা হয় ।সম্মেলনে বলা হয় দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসনের শিকার মজলুম ফিলিস্তিদেরকে সহায়তা দেয়া প্রতিটি মুসলমানের নৈতিক দায়ীত্ব । # 357298
captcha