সংবাদ মাধ্যম ‘আরব-৪৮’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনের ব্যাপারে এ অঞ্চলের দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সংগঠনগুলোর তৎপরতা আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয় ।বিবৃতিতে গাজায় ইসরাইলের সাম্প্রতিক হামলায় সার্বিক ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরে অবিলম্বে গাজা উপত্যকা পুনগঠনের ব্যাপারে আন্তর্জাতিক বৈঠকের আহবান জানানো হয়।বিবৃতিতে বলা হয় সম্প্রতি গাজায় ইসরাইলী সেনাদের অমানবিক হামলায় রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ , বিশ্ববিদ্যালয় ও আবাসিক বাড়িঘরসহ সেখানকার অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে যায়।ফলে যুদ্ধ বিধ্বস্ত গাজার মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। এ অবস্থায় গাজার মানুষের স্বাভাবিক জীবনযাত্রার পরিবেশ ফিরিয়ে আনতে এবং অবিলম্বে বিধ্বস্ত গাজা উপত্যকাকে পুনর্গঠনের লক্ষ্যে তিনি বিশ্বের দেশগুলোকে আন্তর্জাতিক বৈঠকে বসার আহবান জানান ।# 357414