IQNA

লিবিয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পবিত্র কোরআন প্রতিযোগিতা

10:55 - February 04, 2009
সংবাদ: 1740078
দক্ষিণ লিবিয়ার সুরাট শহরে গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে ।
সংবাদ মাধ্যম (ljbc.net ) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, দক্ষিণ লিবিয়ার সুরাট শহরে গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোরআনের হেফজ ও ক্বেরাআত প্রতিযোগিতা শুরু হয়েছে । ছেলে ও মেয়েদের জন্য দুটি পৃথক বিভাগে অনুষ্ঠিতব্য এই কোরআন প্রতিযোগিতায় পবিত্র কোরআনের ৩০ পারা, ১৫ পারা, ৭ পারা ও ৫ পারা হেফজ ও ক্বেরাআত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।সারাদেশ থেকে নির্বাচিত ৪০ জন পবিত্র কোরআনের ক্বারী ও হাফেজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ।আজ এই প্রতিযোগিতা শেষ হওয়ার কথা রয়েছে । শুক্রবার এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মূল্যবান উপহার তুলে দেয়া হবে। # 358640
captcha