কূয়েতের সরকারী বার্তাসংস্থা ‘‘ kuna ‘’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা আইসিস্কোর মহাসচিব আব্দুল আযিয বিন ওসমান তাভিজিরী গতকাল সুদানের রাজধানী খার্তুমে অনুষ্ঠিত ইসলামী দেশগুলোর শিশু বিষয়ক মন্ত্রীদের বৈঠকে গাজায় ইসরাইলের সাম্প্রতিক গণহত্যাকে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও বর্বরোচিত অপরাধযজ্ঞ বলে বর্ণনা করেছেন । তিনি এই নৃশংস হত্যাকান্ডের জন্য ইসরাইলী কর্মকর্তাদের শাস্তি দাবী করে বলেন, ইসরাইলী সেনারা সম্প্রতি গাজায় অমানবিক হামলা চালিয়ে বহু শিশুকে নির্মমভাবে হত্যা করেছে এবং অসংখ্য শিশুকে শরণার্থীতে পরিণত করেছে, যারা আজ বেঁচে থাকার নূনতম অধিকার থেকে বঞ্চিত । আইসিস্কোর মহাসচিব গাজায় ইসরাইলের এই বর্বর হামলাকে মানবতা বিরোধী ও সকল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক শিশু অধিকার আইন মেনে চলতে বাধ্য করার জন্য ইসরাইলী কর্মকর্তাদের উপর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের প্রতি আহবান জানান ।উল্লেখ্য, শিশুদের জন্য সুন্দর ভবিষৎ গড়ার শ্লোগান নিয়ে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আহমাদ আল বাশির এর তত্ত্বাবধানে এবং আন্তর্জাতিক শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ, ইসলামী সম্মেলন সংস্থা ও ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার সহযোগিতায় সুদানের রাজধানী খাতুর্মে সোমবার ইসলামী দেশগুলোর শিশু বিষয়ক মন্ত্রীদের আন্তর্জাতিক বৈঠক শুরু হয়। শিশু অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে বিবৃতি প্রকাশের মধ্যদিয়ে আজ এই বৈঠক শেষ হওয়ার কথা রয়েছে ।# 358803