সৌদি দৈনিক ‘‘ আল বাতানে ’’ বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদিআরবের বাদশা ফাহাদ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল বারীর লেখা বই ‘‘আত তানমিয়াতুল এদরিয়ে মেন মানজুরে ইসলামী’’ বা ‘‘ ইসলামের দৃষ্ঠিতে প্রশাসনিক উন্নয়ন ’’ বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে ।বাংলাদেশের ইসলামী থট ফাউন্ডেশনের পক্ষ থেকে আমির মোহাম্মদ নাসরুল্লাহ বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন ।সাতটি অধ্যায়ে বিভক্ত এই বইটিতে ইসলামের দৃষ্ঠিতে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়ন, ধর্ম ও রাজনীতির মধ্যকার সম্পর্ক বিষয়ক পর্যালোচনা এবং কুরআন ও সুন্নাহর আলোকে ব্যবহারিক অর্থনীতির শিক্ষা ও এর ভিত্তি সম্পর্কিত বিষয় স্থান পেয়েছে । 359564