সংবাদ মাধ্যম ‘মাঅ’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসরাইলী সেনারা মসজিদুল আকসার দক্ষিণপাশে অবস্থিত ‘যেইদ বিন সবেত’ কোরআন শিক্ষা কেন্দ্রে হামলা চালানোর পাশাপাশি এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে । এছাড়া দখলদার ইসরাইলী সেনারা কুদস শরীফের ‘যেইদ বিন সবেত’ কুরআন সেন্টারের পরিচালককে আটক করেছে এবং এই প্রতিষ্ঠানে সংরক্ষিত পবিত্র কোরআনের অবমাননা করেছে। # 359564