সংযুক্ত আরব আমিরাতের দৈনিক আল খালিজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিযোগিতা বিষয়ক সচিব আলী বিন জাবের আলহমেলী বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক দপ্তর ও আবুধাবীর কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে শুক্রবার থেকে রাসূল (সা:) এর হাদিসের হেফজ প্রতিযোগিতা শুরু হয়েছে ।সারাদেশ থেকে ৬৫০ জন প্রতিযোগি এতে প্রতিদ্বন্দ্বিতা করছে ।রোববার পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে । প্রতিযোগিতা শেষে এই অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ীদের মাঝে মূল্যবান উপহার তুলে দেয়া হবে ।# 360418