সংযুক্ত আরব আমিরাতের দৈনিক ‘আল বায়নের’ বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাআসুল খামিয়ে শহরে সারাদেশ থেকে বাছাইকৃত ১০০ জন স্কুলছাত্রদের অংশগ্রহণের মধ্য দিয়ে শনিবার থেকে তিন দিনব্যাপী পবিত্র কুরআনের হেফজ ও ক্বেরাআত প্রতিযোগিতা শুরু হয়েছে । এই প্রতিযোগিতার প্রচারণা বিষয়ক কমিটির প্রধান ওমর সানী বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের কুরআন ও হাদিস ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় । এই প্রতিযোগিতায় পবিত্র কোরআনের ২০পারা, ১৫ পারা, ১০ পারা, ৫ পারা ও দুই পারা হেফফ প্রতিযোগিতা এবং পবিত্র কোরআনের যেকোন সুরা থেকে ক্বেরাআত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জনাব ওমর সানী বলেন, সংযুক্ত আরব আমিরাতের স্কুল ছাত্রদেরকে পবিত্র কোরআন শিক্ষার প্রতি উৎসাহিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয় ।আগামী শুক্রবার এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। # 360815