সৌদি আরবের সরকারী বার্তাসংস্থা ‘IINA’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জার্মানীর নয়া ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আলেক জান্ডার ফয়গার বলেছেন, জার্মানীতে ধর্মীয় তৎপরতাকে আরো বেগবান করার লক্ষ্যে দেশটির রাজধানী বার্লিনে শিঘ্রই মসজিদের ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হবে।প্রথম পর্যায়ে এই প্রশিক্ষণ কোর্সে ৩২ জন আলেম ভর্তি হতে পারবেন ।প্রশিক্ষণ শেষে এসব আলেম মসজিদের ইমাম বা ধর্মপ্রচারক নিয়োগের ক্ষেত্রে বিশেষ সুযোগ পাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উল্লেখ্য জার্মানীতে এটাই প্রথম মসজিদের ইমাম ও ধর্ম প্রচারকদের জন্য এ ধরনের প্রশিক্ষণকেন্দ্র চালু হতে যাচ্ছে ।# 362176