সংযুক্ত আরব আমিরাতের একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, দুবাইয়ের উপহার শীর্ষক দশম কোরআন প্রতিযোগিতা বিষয়ক কমিটির প্রধান ইব্রাহিম মোহাম্মদ বুমাল্লাহ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি স্যাটেলাইট টিভি চ্যানেল, রেডিও ও দৈনিক পত্রিকার সহায়তায় গতকাল থেকে ছেলে ও মেয়েদের জন্য দুটি পৃথক বিভাগে ‘দুবাইয়ের উপহার’ শীর্ষক পবিত্র কুরআনের হেফজ ও ক্বেরাআত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হয়েছে । তবে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এই প্রতিযোগিতার বিষয় বস্তুর সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে ।# 363727