IQNA

নরওয়েতে মসজিদের ইমাম ও ইসলাম প্রচারকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার আহবান

14:29 - February 15, 2009
সংবাদ: 1744527
নরওয়ের লেবার পার্টি অসলোতে মসজিদের ইমাম ও ইসলাম প্রচারকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করতে দেশটির সরকারের প্রতি আহবান জানিয়েছে ।
সৌদি দৈনিক আল বাতানের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, নরওয়ের লেবার পার্টি দেশটির রাজধানী অসলোতে মসজিদের ইমাম ও ইসলাম প্রচারকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার ব্যাপারে সেদেশের সরকারের কাছে দাবী জানানোর পাশাপাশি এব্যাপারে নরওয়ে সরকারকে সহযোগিতা করার জন্য বিশ্বের ইসলামী দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে । নরওয়ের লেবার পার্টির সদস্য আব্দুল মাজেদ জেরদ এব্যাপারে বলেছেন, বর্তমানে নরওয়ের বেশিরভাগ মসজিদের ইমাম ও ইসলাম প্রচারক বিদেশী এবং দেশটির ভাষা ও সংস্কৃতি ও সামাজিক অবস্থার সাথে তারা খুব একটা পরিচিত নয় ।তিনি আরো বলেন, নরওয়ের বেশিরভাগ মসজিদের ইমাম ও মোবাল্লেগ আরবী ভাষায় তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছে । কিন্তু দেশটিতে বর্তমানে বহু মুসলিম যুবক রয়েছে যারা আরবী ভাষার সাথে খুব একটা পরিচিত নয়, তাদের সাথে এসব মসজিদের ইমাম ও মোবাল্লেগদের সম্পর্ক প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়েছে। # 363704
captcha