IQNA

জার্মানীতে ‘‘ইমাম হোসাইন (আ:) এর চেহলাম’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

14:55 - February 15, 2009
সংবাদ: 1744557
জার্মানীর ইমাম আলী (আ:) ইসলামী কেন্দ্রের উদ্যোগে দেশটির ক্লোজেন ক্রিশান শহরে আজ ‘‘ইমাম হোসাইন (আ:) এর চেহলাম’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
জার্মানীর ইমাম আলী (আ:) ইসলামী কেন্দ্রের মসজিদের ইমাম মোহাম্মদ মোজাহেদী ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনার আন্তর্জাতিক বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, জার্মানী, সুইডেন, বেলজিয়াম, হল্যান্ড, অষ্ট্রিয়া ও ফ্রান্সের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের উপস্থিতির মধ্যদিয়ে জার্মানীর ক্লোজেন ক্রিশান শহরে আজ স্থানীয় সময় দুপুর ১ টা ৩০ মিনিটে ‘‘ইমাম হোসাইন (আ:) এর চেহলাম’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ।সম্মেলনে ইমাম হোসাইন (আ:) এর শাহাদতের শোকাবহ ঘটনা সম্পর্কে আলোচনা, শোক গাঁথা, মাতম অনুষ্ঠিত হবে ।এছাড়া এই সম্মেলনে পবিত্র আশুরা বিপ্লব ও ইমাম হোসাইন (আ:) এর শাহাদতের চেহলাম সম্পর্কিত বইয়ের প্রদর্শণী অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে ।# 364150
captcha