IQNA

পাকিস্তানের হোটেল ও অতিথিশালাগুলোতে মদ বা এলকোহল জাতীয় পানীয় নিষিদ্ধ

8:58 - February 16, 2009
সংবাদ: 1744728
পাকিস্তান সরকার সেদেশের হোটেল ও অতিথিশালাগুলোতে বিদেশী পর্যটকদের জন্য মদ বা এ্যালকোহল জাতীয় পানীয় সরবরাহ নিষিদ্ধ ঘোষণা করেছে ।
সংবাদ মাধ্যম ‘Islam Online’এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, পাকিস্তানের পর্যটন মন্ত্রী মৌলনা আতাউর রহমান বলেছেন, পাকিস্তান একটি ইসলামী দেশ এবং দেশটির সংবিধান অনুযায়ী দেশে মদ বা এ্যালকোহল জাতীয় পানীয় উৎপাদন ও বিক্রী সম্পূর্ণ নিষিদ্ধ । তিনি আরো বলেন, মদ বা এ্যালকোহল জাতীয় পানীয় কেবল ইসলাম ধর্মেই হারাম বা নিষিদ্ধ নয় বরং অন্যান্য ধর্মেও এটি হারাম হিসেবে বিবেচিত হয়ে থাকে । এরআগে পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায় যেমন খ্রিষ্টান, হিন্দু ও বিশেষকরে বিদেশী পর্যটকদের জন্য মদ বা এ্যালকোহল জাতীয় পানীয় ব্যবহারের অনুমতি থাকলেও পাকিস্তান সরকারের নয়া এই ঘোষণার ফলে দেশের সর্বমহলের জন্য এ্যালকোহল জাতীয় পানীয়র নিষিদ্ধ হিসেবে বিবেচিত হবে । উল্লেখ্য পাকিস্তানের মোট ১৭ কোটি জনসংখ্যার শতকরা ৯৫ ভাগ মুসলমান। # 364044
captcha