কূয়েতের দৈনিক আল বাতানের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কূয়েতের ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ আল সুইলাম বলেছেন, কূয়তের ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী হোসাইন নাসের আল হারিতীর তত্ত্বাবধানে ও দেশটির বায়তুল যাকাত সংস্থার সহযোগিতায় কূয়েতের বড় মসজিদ কমপ্লেক্সে আগামী ১৬ থেকে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক ইসলামী বই মেলা অনুষ্ঠিত হবে ।মেলায় কূয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিভিন্ন কুরআন ও ইসলামী বই প্রকাশনা সংস্থা অংশ নিবে বলে জানানো হয়েছে ।এছাড়া এই বই মেলার একই সময়ে শিল্প ও সংস্কৃতি উৎসব, ধর্মীয় আলোচনা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।# 364064