IQNA

ইমাম হোসাইন (আ:) এর মাজার যিয়ারতকারীদের উপর সন্ত্রাসী হামলার ব্যাপারে ও.আই.সি.’র নিন্দা

16:30 - February 16, 2009
সংবাদ: 1744777
ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সি’র মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু কারবালায় ইমাম হোসাইন (আ:) এর মাজার যিয়ারতকারীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন
সৌদিআরবের দৈনিক আল শার্গের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সি’র মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু শনিবার বিকেল এক বিবৃতিতে কারবালায় ইমাম হোসাইন (আ:) এর মাজার যিয়ারতকারীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, উগ্র ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইরাকের শিয়া মুসলমানদের উপর এধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে দেশটিতে মাজহাবগত সংঘাত ছড়িয়ে দেয়ার পাশাপাশি ইরাককে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। তিনি ইরাকের কারবালায় ইমাম হোসাইন (আ:) এর শাহাদতের চেহলাম বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে আসা ইমামের ভক্তদের উপর সন্ত্রাসীদের এই বর্বর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে এই ঘটনায় হতাহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ।# :364383
captcha