সংবাদ সংস্থা ‘বেরসা’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইউরোপে ইরানের ধর্মীয় প্রতিনিধি নাবিল শাকের আল তালেগানী বলেছেন, দক্ষিণ সুইডেনের মালমু শহরে ইমাম হোসাইন (আ:) ও ইমাম সাদেক (আ:) ইসলামী কেন্দ্রের সহযোগিতায় শনিবার রাতে ইমাম হোসাইন (আ:) এর শাহাদাতের চেহলাম বার্ষিকী পালিত হয়েছে ।চেহলাম বার্ষিকীর এই অনুষ্ঠানে আলোচনা সভা, শোক গাঁথা ও মাতম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নুহা পাঠের মাধ্যমে ইমাম হোসাইন (আ:) এর শাহাদতের করুণ কাহিনী বর্ণনা করা হয় ।একইসাথে এই অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা ইমাম হোসাইন (আ: ) এর আশুরা বিপ্লবের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন । এদিকে ইমাম হোসাইন (আ:) এর শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষ্যে গতরাতে বাংলাদেশের রাজধানী ঢাকার ইরানী সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভা ও মাতম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইরানী রাষ্ট্রদূত ও ঢাকাস্থ ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের প্রধানসহ বাংলাদেশের বেশকয়েকজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উপস্থিত ছিলেন ।# 364493