IQNA

ফ্রান্সে ‘‘ ইসলামী আর্থিক সেবা ’’ শীর্ষক বৈঠক

14:17 - February 18, 2009
সংবাদ: 1745676
ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে আগামী ৪ মার্চ পেরিসে ‘‘ ইসলামী আর্থিক সেবা ’’ শীর্ষক তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে
‘‘NOVO press ’’এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফ্রান্সের রাজধানী পেরিসে আগামী ৪ মার্চ ‘‘ ইসলামী আর্থিক সেবা ’’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হবে। ইউরোপীয় দেশগুলোতে ইসলামী অর্থনীতির প্রসার এবং ফ্রান্স ও পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করাই এই বৈঠকের মূল লক্ষ্য । এই বৈঠককে সামনে রেখে ফ্রান্সে ইসলামী দেশগুলোর পূঁজিবিনিয়োগকে আকৃষ্ট করার লক্ষ্যে এরইমধ্যে ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ‘ক্রিষ্টিয়ান নোয়ার’ পারস্য উপসাগরীয় অঞ্চল বিশেষকরে বাহরাইন, কাতার, আবুধাবী ও দুবাই সফর করেছেন । গতবছর ফ্রান্সের সংসদ সিনেটের স্পিকার ‘ইসলামী অর্থনীতি’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছেন যেখানে বিশ্ববাজারের ভাগ্য নির্ধারণে এই নব্য অর্থনীতির ভূমিকা পর্যালোচনা করা হয়েছে। একইভাবে ফ্রান্সের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের নয়া অর্থনৈতিক কর্ম পরিকল্পণা সম্পর্কিত রিপোর্টেও ইসলামী অর্থনীতির প্রভাব সম্পর্কে বিশেষভাবে পর্যালোচনা করা হয়েছে । এদিকে ফ্রান্সের প্রধানমন্ত্রী বলেছেন,ফ্রান্সের অর্থনীতির সাথে ইসলামী অর্থনীতিকে সম্পৃক্ত করার লক্ষ্যে তার সরকার নুতন আইন প্রণয়নের চেষ্টা করছে ।# 365226
captcha