আন্তর্জাতিক ইসলামী বার্তাসংস্থা ‘‘ IINA’’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, আলজেরিয়ার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ‘‘বু আব্দুল্লাহ গোলামুল্লাহ’’ বলেছেন আলজেরিয়ায় রেডিও কুরআন চালু করার পর দেশটিতে একটি সম্পূর্ণ ধর্মীয় স্যাটেলাইট টিভি চ্যানেল চালু করার প্রস্তুতি চলছে এবং খুব শিঘ্রই এই টিভি চ্যানেলের উদ্বোধন করা হবে । আলজেরিয়ার জনগণের মাঝে ধর্মীয় সচেতনাকে আরো জোরদার করার লক্ষ্যেই দেশটিতে ধর্মীয় স্যাটেলাইট টিভি চ্যানেল চালু করা হচ্ছে বলে জানানো হয়েছে ।# 365679