সৌদি দৈনিক আল রিয়াদের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, পবিত্র কুরআন ও তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞদের উপস্থিতিতে চলতি বছরের শেষ নাগাত সৌদিআরবের পবিত্র ধর্মীয় নগরী মদিনা মনোয়ারায় পবিত্র কুরআন ও সমকালিন তথ্যপ্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে । পবিত্র কুরআন শিক্ষার ক্ষেত্রে আধুনিক তথ্য প্রযুক্তির গুরুত্ব ও সমাজে এর ভূমিকা নিয়ে আলোচনা করাই এই সেমিনারের মূল লক্ষ্য। চলতি বছরের নভেম্বর মাসে এই সেমিনার অনুষ্ঠিত হবে বলে সৌদি আরবের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয় খবর দিয়েছে ।# 367026