সৌদি দৈনিক আল বাতানের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মিশরের কিবতী খ্রিষ্টান উপাসনালয় ঘোষণা করেছে, ইসরাইল অত্যন্ত নির্লজ্জভাবে হযরত ইসা (আ:) ও তার মা হযরত মরিয়ম ( সা:) এর প্রতি অবমাননাকর পদক্ষেপ গ্রহণ করে ঐশি ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে । মিশরের অর্থডোক্স খ্রিষ্টানদের আঞ্চলিক পরিষদের সদস্য সালিব মাত্তি সভিরাস বলেছেন, যে ইসরাইল নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে নারী ও শিশুদেরকে নির্মমভাবে হত্যা করতে পারে তার কাছে ঐশি ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা অস্বাভাবিক কিছু নয় ।তবে তিনি ইসরাইলের এই লজ্জাজনক তৎপরতা বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহবান জানান। # 366803