IQNA

সৌদিআরবে ইসলামী ত্রান সর্বরাহকারীদের চতুর্থ বৈঠক

13:12 - February 24, 2009
সংবাদ: 1748178
আন্তর্জাতিক ইসলামী সাহায্য সংস্থার উদ্যোগে আগামী বৃহস্পতিবার জেদ্দায় ইসলামী ত্রান সর্বরাহকারীদের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হবে।
বার্তাসংস্থা ‘spa’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আন্তর্জাতিক ইসলামী সাহায্য সংস্থার উদ্যোগে আগামী বৃহস্পতিবার সৌদিআরবের জেদ্দায় ইসলামী ত্রানসর্বরাহকারীদের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হবে। বিশ্ব ইসলামী পরিষদের মহাসচিব আব্দুল্লাহ বিন আব্দুল মুহসেন আত তুর্কির সভাপতিতে অনুষ্ঠেয় এই বৈঠকে ইসলামী সাহায্য সংস্থার গত একবছরের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি সমাজ কল্যাণ ও ত্রান তৎপরতার ক্ষেত্রে এই সংস্থার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে । বৈঠকে আন্তর্জাতিক সাহায্য সংস্থার মহাসচিব আদনান বিন খলিল বাশা এবং ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু বক্তৃতা করবেন । উল্লেখ্য প্রাকৃতিক দূর্যোগ ও যুদ্ধ কবলিত মানুষসহ বিভিন্ন সমস্যার সম্মোখিন বঞ্চিত ও অসহায় মানুষের সহযোগিতার লক্ষ্যে ১৯৭৮ সালে আন্তর্জাতিক ইসলামী সাহায্য সংস্থা গঠন করা হয় ।সংস্থাটি গঠিত হওয়ার পর থেকেই এটি শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ক্ষেত্রসহ সমাজ সেবা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ।# 368495
captcha