IQNA

মিশর রাফা ক্রসিং পয়েন্ট খুলে দিয়েছে

15:59 - February 24, 2009
সংবাদ: 1748237
মিশর সরকার গতরোববার পাঁচশ’রও বেশি ফিলিস্তিনীকে গাজা উপত্যকার রাফা ক্রসিং পয়েন্ট দিয়ে মিশরে প্রবেশ করার অনুমতি দিয়েছে ।
বার্তাসংস্থা এপির বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, যেসব ফিলিস্তিনী বিদেশী লেখাপড়া করছে কিংবা যাদের মিশর অথবা অন্যকোন দেশে বসবাসের অনুমতি রয়েছে এমন ৫০০ ফিলিস্তিনীকে মিশর সরকার রাফাক্রসিং পয়েন্ট দিয়ে ফিলিস্তিনের বাইরে যেতে অনুমতি দিয়েছে । মিশর সরকার ২০০৭ সালের জুন মাস থেকে রাফা ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে এবং শুধুমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে এই ক্রসিং পয়েন্ট খুলে দেয়া হয় । উল্লেখ্য গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনীদের বের হওয়ার কিংবা এই অঞ্চলে প্রবেশের একমাত্র পথ রাফা ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেয়ার ফলে যুদ্ধ বিধ্বস্ত গাজার মানুষকে মারাত্মক সমস্যার মুখোমুখি হতে হয়েছে । #368250
captcha