IQNA

সৌদিআরবে ইসলামী অর্থনৈতিক আইন প্রণয়ন কমিটি গঠনের পরিকল্পনা

12:55 - February 26, 2009
সংবাদ: 1748794
সৌদি সরকার ইসলামী অর্থনৈতিক ক্ষেত্রে আইন প্রনয়ণের লক্ষ্যে একটি কমিটি গঠনের পরিকল্পণা গ্রহণ করেছে ।
‘‘ Financeislamique’’এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আন্তর্জাতিক ইসলামী অর্থনৈতিক তহবিলের উপপ্রধান ইউসুফ আব্দুল্লাহ জামিল বলেছেন, আগামী ২০১০ সালের মধ্যে ইসলামী অর্থনৈতিক ক্ষেত্রে আইন প্রনয়ণের লক্ষ্যে ইসলামীক স্কলারশীপ বিষয়ক কর্মকর্তাদের সাথে আন্তর্জাতিক ইসলামী অর্থনৈতিক তহবিলের কর্মকর্তাদের আলোচনা চলছে । পশ্চিমা দেশগুলোতে যখন ইসলামী অর্থনৈতিক সংকট চলছে তখন এই সংকটময় পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে পশ্চিমা দেশগুলো ইসলামী অর্থনীতির দিকে ঝুকে পড়ছে। তাই বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে ইসলামী দেশগুলোতে ইসলামী অর্থনীতি সংক্রান্ত আইনকে আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে ।# 368869
captcha