ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা আইসিস্কো ইসলামের মহান নবী হযরত ইসা (আ:) ও তার মা হযরত মরিয়ম ( সা:) এর প্রতি ইসরাইলী টিভি চ্যানেল কর্তৃক অবমাননাকর অনুষ্ঠান প্রচারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ।
সংবাদ মাধ্যম ‘‘ MAP ’’এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা আইসিস্কো শুক্রবার এক বিবৃতিতে ইসলামের মহান নবী হযরত ইসা (আ:) ও তাঁর মা হযরত মরিয়ম ( সা:) এর প্রতি ইসরাইলী টিভি চ্যানেলের অবমাননাকর অনুষ্ঠান প্রচারের ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, ইসলাম বিদ্বেষী ও বর্ণবাদী নীতির অংশ হিসেবেই ইসরাইলের ১০ নম্বর টিভি চ্যানেল এ ধরনের ইসলাম অবমাননাকর অনুষ্ঠান প্রচার করেছে । উল্লেখ্য ইসরাইলের ১০ নম্বর টিভি চ্যানেলের দুই জন উপস্থাপক হযরত মারিয়াম (সা:) এর প্রতি অবমাননাকর মন্তব্য করে বলেন, হযরত মারিয়াম (সা:) পবিত্র ছিলেন না এবং যারা হযরত মারিয়াম (সা:) কে পবিত্র বলে দাবী করে থাকে তারা মিথ্যাবাদী ও গোমরাহ। ইসরাইলের ১০ নম্বর টিভি চ্যানেলেরে ঐ দুই উপস্থাপকের এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠেছে ।আইসিস্কো ইসরাইলী টিভি চ্যানেলের এই ইসলাম অবমাননাকর পদক্ষেপের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহবান জানান ।# 370234