তেরানের সরকারী কৌসূলীর দপ্তরের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তেহরান ফিলিস্তিনের গাজায় অমানবিক হামলার মূল হোতা ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট ও যুদ্ধ মন্ত্রী ইহুদ বারাকসহ দেশের ১৫ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধঅপরাধের অভিযোগ এনে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোলে মামলা দায়ের করেছে । এদিকে গাজায় যুদ্ধ অপরাধের সাথে জড়িত সন্দেহভাজন আসামীদের সনাক্ত করার জন্য ১৮০ টি দেশের সরকার প্রয়োজনীয় তথ্য পেয়েছে বলে জানানো হয়েছে । ইরানের বিচার বিভাগ অপরাধ দমন বিষয়ক আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা ইন্টারপোলকে যুদ্ধ অপরাধে জড়িত ১৫ জন ইসরাইলী কর্মকর্তার ব্যাপারে নিরাপত্তা সংক্রান্ত সতর্কীকরণ আন্তর্জাতিক রেড নোটিশ জারি করতে বলেছে। ইরানের বিচার বিভাগের এক বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান আরও ১০০ জন ইসরাইলী সামরিক ও বেসামরিক শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। # 371404