কাতারের দৈনিক আল রয়ের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কাতারের আল গেরফে স্টেডিয়ামে অনুষ্ঠিত যুবকদের ২১ তম পবিত্র কুরআন ও হাদিস প্রতিযোগিতা সোমবার শেষ হয়েছে ।সারাদেশের ১২ টি ক্লাবে পবিত্র কুরআন বিষয়ক কার্যক্রমে নিয়োজিত যুবকরা সুরা মায়েদার হেফজ এবং সুরা অনফল ও তওবার ক্বেরাআত ও তাজভিত প্রতিযোগিতায় অংশ নেন । আগামী সোমবার এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে। # 372438