ও আই সির বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সি’র মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত ৫ম আন্তর্জাতিক ইসলামী অর্থনৈতিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেন, বিশ্বের দেশগুলো বিশেষ করে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে কর্ম পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পলন করে থাকে । তাই এই সম্মেলনকে তিনি ইসলামী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের সুযোগ বলে বর্ণনা করেন। তিনি আরো বলেন, ইসলামী সম্মেলন সংস্থার অর্থনৈতিক নীতিই হলো, ইসলামী দেশগুলোর অর্থনৈতিক অবস্থার যত বেশি উন্নয়ন হবে এই সংস্থার সদস্যদেশগুলোর মধ্যকার বানিজ্যিক সম্পর্কও ততবেশি জোরদার হবে । তিনি বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকটের প্রতি ইঙ্গিত করে বলেন, পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব ইসলামী দেশগুলোতেও পড়তে শুরু করেছে ।তাই ইসলামী দেশগুলোর উচিত এই সংকট মোকাবেলায় ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেশগুলোর মধ্যে বানিজ্যিক সম্পর্ককে আরো জোরদার করা । উল্লেখ্য বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট আলেম ও অর্থনীতিবিদদের উপস্থিতিতে গত সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৫ম আন্তর্জাতিক ইসলামী অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। # 372195