বার্তাসংস্থা ‘‘Ma an’’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, পবিত্র কুরআন তেলাওয়াত, গান পরিবেশন ও আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে শনিবার থেকে ফিলিস্তিনের গাজায় ‘‘ কুদস; ২০০৯ সালের আরব বিশ্বের সাংস্কৃতিক রাজধানী’’ শীর্ষক আনন্দ উৎসব শুরু হয়েছে ।ফিলিস্তিনের জাতীয় কুদস কমিটির উদ্যোগে গাজায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কুদস শরীফ ফিলিস্তিনের আজীবন রাজধানী হয়ে থাকবে একথা উল্লেখ করে ফিলিস্তিনের হামাস সরকারের সংস্কৃতি মন্ত্রী বলেন, ফিলিস্তিনী জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কুদস শরীফকে মুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে । গতমাসে পশ্চিমতীর ও বায়তুলমোকাদ্দাসেও এই একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করার কথা থাকলেও গাজায় ইসরাইলের সাম্প্রতিক বর্বর আগ্রাসনের কারণে তা বাতিল হয়ে যায়। অনুষ্ঠানে ফিলিস্তিনের হামাস সরকারের উপপ্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গাজায় সম্প্রতি ইসরাইলের ভয়াবহ হামলায় শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। # 374708