IQNA

লন্ডন বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন শিক্ষা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে

12:39 - March 10, 2009
সংবাদ: 1754230
চলতি বছরের শেষ নাগাত লন্ডন বিশ্ব বিদ্যালয়ের প্রাচ্য ও আফ্রিকা বিষয়ক শিক্ষা অনুষদে ‘‘ পবিত্র কুরআন : ‘‘ মূল পাঠ, ইতিহাস ও সাহিত্য ’’ শীর্ষক দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ।
লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ও আফ্রিকা বিষয়ক শিক্ষা অনুষদের তথ্য কেন্দ্রের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আগামী ১২ থেকে ১৪ ই নভেম্বর লন্ডন বিশ্ব বিদ্যালয়ের প্রাচ্য ও আফ্রিকা বিষয়ক শিক্ষা অনুষদে পবিত্র কুরআন : ‘‘ মূল পাঠ, ইতিহাস ও সাহিত্য ’’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে ।লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা কেন্দ্রের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠত হবে ।সম্মেলনে পবিত্র কুরআন শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে । সম্মেলনে পবিত্র কুরআন সম্পর্কিত প্রতিবেদন জমা দেয়ার জন্য কুরআন বিষয়ক গবেষকদের প্রতি আহবান জানানো হয়েছে ।প্রতিবেদনের বিষয়বস্তুর মধ্যে রয়েছে, ‘অতীত ও বর্তমান কুরআনের তাফসি ’, ‘ অতীত ও সমকালিন সাহিত্য জগতে কুরআন’, ‘ কুরআনের অনুবা ’, ‘কুরআন ও ইসলামী এলাহিয়াত’, ‘কুরআন ও ইসলামী আইন’, ‘এরফান ও কুরআন’, ‘পবিত্র কুরআনের দর্শন,’ ‘কুরআনের অনুবাদ, ’ ‘কুরআন শিল্প ও স্বর্ণের কারুকাজ,’‘ সাধারণ সংস্কৃতিতে কুরআন ’, ‘পবিত্র কুরআনে সমাজ ও মানবিক বিজ্ঞান,’ ‘ শিক্ষাঙ্গনে কুরআন,’ ‘সমকালিন বিশ্বে কুরআন’, ‘কুরআন সম্পর্কে সমকালিন শিক্ষা,’ ‘পবিত্র কুরআনের মূল পাঠের শিক্ষা’ ও ‘ পবিত্র কুরআনের পুরনো সংখ্যা’, । প্রতিবেদন জমা দেয়ার শেষ তারিখ আগামী ১ লা জুন। # 375411
captcha