IQNA

ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিবের গাজা সফর

15:19 - March 17, 2009
সংবাদ: 1757047
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সির মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু গত রোববার ফিলিস্তিনে পৌছেছেন।
‘‘World Bulletin ’’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সির মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু গত রোববার ফিলিস্তিনের গাজা উপত্যকা সফরে আসেন।জনাব ওগলুর এই সফরে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার পুনর্গঠন ও গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনীদের সহায়তার বিষয়সহ ফিলিস্তিনের বিভিন্ন দল ও গোষ্ঠীগুলোকে নিয়ে জাতীয় ঐক্য গঠন প্রক্রিয়া নিয়ে ফিলিস্তিনের হামাস সরকারের পদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা করার কথা রয়েছে । ও আই সির মহাসচিব তার এই সফর সম্পর্কে সাংবাদিকদেরকে দেয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ব্যাপারে দেশটির বিভিন্ন দল ও গোষ্ঠীগুলোর মধ্যকার আলোচনায় সন্তুষ প্রকাশ করে বলেন, আশাকরছি ফিলিস্তিনী কর্মকর্তাদের সাথে আমার এই আলোচনার মধ্য দিয়ে ফিলিস্তিনের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার তৎপরতা আরো বেগবান হবে । এদিকে ফিলিস্তিনের বিচার মন্ত্রী ও আই সির মহাসচিবের এই সফরে সন্তুষ প্রকাশ করে বলেন, জনাব এহসান ওগলুর এই সফর ফিলিস্তিন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। # 378412
captcha