জর্দানের সরকারী বার্তাসংস্থা ‘petra’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, চীনের শাংহাই প্রদেশের গর্ভণর এক বিবৃতে ঘোষণা করেছেন, শাংহাই অঞ্চলের ঐতিহ্যবাহী যাদুঘরে খুব শিঘ্রই বিশ্বের প্রাচিনতম হাতে লেখা পবিত্র কুরআনের প্রদর্শণী অনুষ্ঠিত হবে ।শাংহাই প্রদেশের গর্ভণর বলেন, বর্তমানে বিশ্বের প্রাচিনতম এই হাতে লেখা পবিত্র কুরআন শরীফ চীনের শিনহুয়া প্রদেশের জিয়েতাসী মসজিদে সংরক্ষিত আছে । আরবী ভাষায় লেখা ৬৮১ পৃষ্টা বিশিষ্ট বিশ্বের প্রাচিনতম এই হস্ত লিখিত পবিত্র কুরআন শরীফ ৭০০ বছর আগে মধ্য এশিয়া থেকে আনা হয়েছে বলে জানানো হয়েছে ।# 378756