আন্তর্জাতিক দৈনিক আশারকুল আওসাত এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, স্কটল্যান্ডের ইসলামী পূঁজিবিনিয়োগ পরিষদ ও দেশটির অর্থনৈতিক সংস্থার যৌথ সহযোগিতায় স্কটল্যান্ডের এডিনবুরু শহরে এপ্রিল মাসে আন্তর্জাতিক ইসলামী পূঁজিবিনিয়োগ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে ।সম্মেলনে বিভিন্ন উৎপাদন খাতে ইসলামী শরীয়ত অনুযায়ী পুঁজিবিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। স্কটল্যান্ডের ইসলামী পূঁজিবিনিয়োগ পরিষদের প্রধান শেখ ওমর দেশটিতে ইসলামী পূঁজিবিনিয়োগের অগ্রগতির প্রতি ইঙ্গিত করে বলেন, স্কটল্যান্ডের দেশীয় কোম্পানীগুলো তাদের অর্থনীতির চাকাকে আরো সচল করতে ইসলামী পূঁজিবিনিয়োগের দিকে আকৃষ্ট হয়ে পড়ছে । শেখ ওমর আরো বলেন, বর্তমান পূঁজিবাজারে মানুষ চারিত্রিক মূল্যবোধকে বিশেষভাবে প্রাধান্য দেয়ায় ইসলামী পূঁজিবিনিয়োগের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।# 379557