সংবাদ মাধ্যম ‘Europenews এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ডেনমার্কের অরহুস বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় গবেষণা কেন্দ্রের এক রিপোর্টে গতকয়েক বছরে ডেনমার্কে ইসলামী দলের সংখ্যা ১৪ থেকে বৃদ্ধি পেয়ে ৫৭ তে দাঁড়িয়েছে । অর্থাৎ গত কয়েকবছরে দেশটিতে ইসলামী দলের সংখ্যা ৪ গুণ বৃদ্ধি পেয়েছে।ডেনমার্কের অরহুস বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় গবেষণা কেন্দ্রের গবেষক ও সমাজবিজ্ঞানী লানা কুহলে বলেন, ডেনমার্কে ২০০৪ সালে প্রবাসী বিষয়ক আইনের সংস্কার ও বিদেশী ধর্মীয় মোবাল্লেগদের ডেনমার্ক সফরের ব্যাপারে বিভিন্ন সীমাবদ্ধতা তুলে নেয়াই দেশটিতে ইসলামী দলের সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ ।তিনি আরো বলেন, এর আগে ধর্ম প্রচারকদের ডেনমার্ক সফরের জন্য ভিসা সংগ্রহণ করতে অনেক ঝামেলা পোহাতে হতো ।কিন্ত বর্তমানে মোবাল্লেগদের ডেনমার্ক সফরের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত জটিলতা অনেকাংশে হ্রাস পেয়েছে ।# 379605