IQNA

আলজেরিয়ায় ১০ম কুরআন সপ্তাহ শুরু

12:44 - March 24, 2009
সংবাদ: 1757842
আলজেরিয়ার দারুল ইমাম শহরে গত মঙ্গলবার থেকে ১০ম কুরআন সপ্তাহ শুরু হয়েছে ।
‘Elmoudjahid’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল আযীয বুতেফলিকার উদ্যোগে দেশটির দারুল ইমাম শহরে গত মঙ্গলবার থেকে ১০ম কুরআন সপ্তাহ শুরু হয়েছে । এই কুরআন সপ্তাহ উপলক্ষ্যে আলজেরিয়ার ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পবিত্র কুরআনের ক্যালিগ্রাফি প্রদর্শণীসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয় । # 379051
captcha