সংবাদ মাধ্যম মুহিত এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকান জানিয়েছে, চেক প্রজাতন্ত্রের পুলিশের মুখপাত্র বলেছেন, চেকপ্রজাতন্ত্রের প্রাগ শহরের একটি মসজিদের প্রবেশ পথে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ইসলাম বিরোধী শ্লোগান লিখেছে । প্রাগ শহরের ইসলামী কেন্দ্রের প্রধান ভেলদিমের সানকা চেকপ্রজাতন্ত্রে মসজিদ অবমাননার এই ঘটনাকে বর্ণবাদী পদক্ষেপের সাথে তুলনা করে এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এদিকে এই ঘটনার পর পরই দেশটির উগ্রপন্থী একটি দল বিষয়টি তাদের ওয়েব সাইটে প্রকাশ করেছে । এ নিয়ে দ্বিতীয়বারের মতো চেক প্রজাতন্ত্রে মসজিদ অবমাননার ঘটনা ঘটলো ।# 381747