IQNA

লিবিয়ায় ইসলামী সম্মেলন সংস্থার মানবতাবাদী সংগঠনগুলোর দ্বিতীয় সম্মেলনের সমাপ্তী

8:34 - April 06, 2009
সংবাদ: 1760782
লিবিয়ার রাজধানী ত্রিপলিতে আয়োজিত ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সির মানবতাবাদী সংগঠনগুলোর দ্বিতীয় সম্মেলন শুক্রবার শেষ হয়েছে।
সংবাদ মাধ্যম ‘নাসিজ’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সম্মেলন সংস্থার মানবতাবাদী সংগঠনগুলোর বিশেষ দপ্তর প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপের মধ্যদিয়ে শুক্রবার লিবিয়ার রাজধানী ত্রিপলিতে আয়োজিত ও আই সির মানবতাবাদী সংগঠনগুলোর দ্বিতীয় সম্মেলন শেষ হয়েছে । সম্মেলনে ২০০৮ সালের মার্চে সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ও আই সির ১১তম শীর্ষ বৈঠকের ফলাফল নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। সম্মেলনে বিশ্ব ইসলামী প্রচারণা সমিতির মহাসচিব মোহাম্মদ আহমাদ শরীফ বলেন, কোন কোন অমুসলিম সংগঠন যখন ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেশগুলোর মানবতাবাদী সংগঠনগুলোর অভ্যন্তরিণ ব্যাপারে হস্তক্ষেপ করছে তখন এই সম্মেলন অমুসলিম সংগঠনগুলোর এ ধরনের হস্তক্ষেপমূলক তৎপরতা প্রতিরোধে সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । ও আই সির মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু বলেন, লিবিয়ার রাজধানী ত্রিপলিতে আয়োজিত ও আই সির মানবতাবাদী সংগঠনগুলোর দ্বিতীয় সম্মেলন এই সংগঠনগুলোর মধ্যকার সম্পর্ক ও সহযোগিতার ভিত্তিকে আরো শক্তিশালী করবে । গত বৃহস্পতিবার লিবিয়ার রাজধানী ত্রিপলিতে ওআইসির তত্বাবধানে এই সংস্থার ৩০ টিরও বেশি সদস্যদেশের ৫০ জন প্রতিনিধির অংশগ্রহণের মধ্য দিয়ে ইসলামী সম্মেলন সংস্থার মানবতাবাদী সংগঠনগুলোর দ্বিতীয় সম্মেলন শুরু হয় এবং গত শুক্রবার এই সম্মেলন শেষ হয়েছে । # 382394
captcha