IQNA

সৌদিআরবে ‘‘ আমীর সালমান ’’ শীর্ষক ১১ তম পবিত্র কুরআন প্রতিযোগিতা

12:43 - April 12, 2009
সংবাদ: 1763590
সৌদিআরবে ইসলাম বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে চলতি এপ্রিল মাসের শেষ নাগাত ‘‘ আমীর সালমান ’’ শীর্ষক ১১ তম পবিত্র কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।
সৌদিআরবের সংবাদ সংস্থা ‘spa’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদিআরবে ‘‘ আমীর সালমান ’’ শীর্ষক কুরআন প্রতিযোগিতার প্রচারণা ও জনসংযোগ বিষয়ক সমিতির প্রধান সালমানুল ওমরী বলেছেন, সারাদেশের পবিত্র কুরআনের ক্বারী ও হাফেজদের অংশগ্রহণের মধ্য দিয়ে চলতি এপ্রিল মাসের শেষ নাগাত ‘‘ আমীর সালমান ’’ শীর্ষক ১১ তম পবিত্র কুরআন প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় প্রতিটি বিষয়ে ৫ জন করে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হবে ।এরইমধ্যে দেশের বিশিষ্ট কুরআন বিশেষজ্ঞদের নিয়ে এই প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে । সূত্র জানিয়েছে, এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ীদের মাঝে মূল্যবান উপহার তুলে দেয়া হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশনের শেষ তারিখ আগামী ১৮ই এপ্রিল ।# 386015
captcha