IQNA

সংযুক্ত আরব আমীরাতে পবিত্র কুরআন প্রতিযোগিতা শুরু

13:46 - April 12, 2009
সংবাদ: 1763693
সংযুক্ত আরব আমীরোতের ‘‘ দুবাই জনকল্যাণ ও ইসলাম বিষয়ক ’’ দপ্তরের উদ্যোগে গতকাল থেকে ‘‘মারকাজে মাকতূম’’ শীর্ষক ১০ম কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে ।
সংযুক্ত আরব আমীরাতের সংবাদ সংস্থা WAM এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সংযুক্ত আরব আমীরাতে গতকাল থেকে ‘‘মারকাজে মাকতূম’’ শীর্ষক ১০ম কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে ।সারাদেশের অন্তত: ২১০ জন পবিত্র কুরআনের ক্বারী ও হাফেজদের অংশগ্রহণের মধ্যদিয়ে গতকাল থেকে এই কুরআন প্রতিযোগিতা শুরু হয়।প্রতিযোগিদের মধ্যে রয়েছে, ১২০ জন নারী ও ১৯০ জন পুরুষ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা পবিত্র কুরআনের ৩০ পারা, ২০ পারা, ১০ পারা ও ৫ পারা হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । ৩০ পারা কুরআনের হেফজ প্রতিযোগিতায় ৪ জন নারী ও ২ জন পুরুষ, ২০ পারা হেফজ প্রতিযোগিতায় ১১ জন নারী ও ১৩ জন পুরুষ, ১০ পারা হেফজ প্রতিযোগিতায় ২৪ জন নারী ও ১১ জন পুরুষ এবং ৫ পারা কুরআনের হেফজ প্রতিযোগিতায় ১৪০ জন নারী ও পুরুষ অংশ গ্রহণ করবেন । এক সপ্তাহ ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।# 385957
captcha