সংবাদ মাধ্যম ‘নাসিজ’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মসজিদুল আকসার খতিব মুহাম্মদ হোসাইন বলেছেন, বায়তুল মোকাদ্দাস ও মসজিদুল আকসা যখন ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের শিকারে পরিণত হয়েছে তখন ইসলামের এই পূণ্যভূমিকে রক্ষা করা মুসলমানদের দায়িত্ব ।তিনি আরো বলেন, ইসলামের পবিত্রতা রক্ষা করা মুসলমানদের জন্য আমানতস্বরূপ এবং এই আমানতকে রক্ষা করা সব মুসলমানের দায়িত্ব । মসজিদুল আকসার খতিব গুরুত্বারোপ করে বলেন, আরব ও ইসলামী সত্বা মসজিদুল আকসা এবং কুদস শরীফকে রক্ষা করতে সব মুসলমানকে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে এবং একইসাথে এ অঞ্চলের সুবিধাগুলোকে কাজে লাগাতে হবে । # 386091