সংবাদ সংস্থা ‘সানা’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আরবদেশগুলোর আইনজীবীদের ইউনিয়ন আন্তর্জাতিক দৈনিক আশশারকুল আওসাত এ প্রকাশিত এক বিবৃতিতে মসজিদুল আকসায় ইসরাইলের আগ্রাসী তৎপরতার ব্যাপারে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছে, মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে ধ্বংস করতেই কুদস শরীফে দখলদার ইসরাইল বর্বর অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে । বিবৃতিতে কুদস শরীফে ইসরাইলের বর্বর অপরাধ যজ্ঞকে সকল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে অবিলম্বে দখলদার ইসরাইলী সেনাদের এই অপতৎপরতা মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য আরব, ইসলামী ও আন্তর্জাতিক সংগঠগুলোর প্রতি আহবান জানানো হয়। বিবৃতিতে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব মসজিদুল আকসায় ইসরাইলের বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়ে দখলদার ইহুদিবাদীদের এই অপতৎপরতা মোকাবেলায় আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার আহবান জানান ।একই সাথে তিনি কুদস শরীফকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদেশগুলোর সমর্থনের উপর গুরুত্বারোপ করেন ।# 390497