সংবাদমাধ্যম ‘Tradechakra’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী উন্নয়ন ব্যাংক ও মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামী ২৮ ও ২৯ এপ্রিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আন্তর্জাতিক ইসলামী অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ।সম্মেলনে ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সির সদস্যদেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, ইসলামী অর্থনীতি এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থাপনার উন্নয়নের উপায় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে । # 390085