কূয়েতের সংবাদ সংস্থা KUNA এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আরব লীগের মানবাধিকার বিষয়ক দপ্তরের পরিচালক মাহমূদ রশিদ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল কুদস শরীফের ইসলামী নিদর্শন সমূহকে ধ্বংস করার লক্ষ্যে যেসব অপতৎপরতা চালাচ্ছে তা সকল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন । এ অবস্থায় তিনি গুরুত্বারোপ করে বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজের উচিত কুদস শরীফে ইসরাইলের এই অপরাধযজ্ঞ বন্ধ করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এবং একইসাথে গত ৬০ বছরেরও বেশি সময় ধরে ইসরাইলের অব্যাহত আগ্রাসন ও জুলুম - নির্যাতনের শিকার অসহায় ফিলিস্তিনীদের প্রতি সমর্থন জানানো । জনাব মাহমূদ রশিদ বলেন, বায়তুল মোকাদ্দাস একটি আরব ও ইসলামী শহর এবং ইহুদিবাদীদের কোন ষড়যন্ত্রই এই শহরের ইতিহাস ও ঐতিহ্যকে ধ্বংস করতে পারবে না । তিনি আরো বলেন, বায়তুল মোকাদ্দাসে ইসরাইলী অপরাধযজ্ঞের ব্যাপারে শিঘ্রই আরব লীগের মানবাধিকার বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে ।# 390012