বার্তাসংস্থা ‘Ma’an’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নভী পিল্লাই রোববার এক বিবৃতিতে বলেছেন, সমাজ থেকে বৈষম্য, প্রতিহিংসা ও বর্ণবাদ দূরকরার লক্ষ্যে জেনেভায় আয়োজিত বর্ণবাদ বিরোধী সম্মেলনে মার্কিনযুক্তরাষ্ট্র অংশ গ্রহণ না করায় আমি বিস্মিত হয়েছি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার ঘোষণা করেছে, ইতালী, ইসরাইল, কানাডা ও অষ্ট্রেলিয়ার মতো তার দেশও জেনেভায় আয়োজিত বর্ণবাদ বিরোধী সম্মেলন বর্জন করবে। এরআগে ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত বর্ণবাদ বিরোধী সম্মেলনে ফিলিস্তিনে ইসরাইলের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে । ঐ সম্মেলন শেষে একটি বিবৃতি প্রকাশ করা হয় এবং ঐ বিবৃতিতে ফিলিস্তিনী জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উপর গুরুত্বারোপ করা হয় । # 391648