IQNA

সীমা-পরিসীমা বিহীন শান্তিপ্রক্রিয়াকে মেনে নিয়ে ভুল করেছি : আরব লীগ

15:48 - April 21, 2009
সংবাদ: 1768068
আরব লীগের মহাসচিব বলেছেন, শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে কোন ধরনের সীমা-পরিসীমা নির্ধারণ না করার কারণেই ফিলিস্তিনে ইহুদিদের উপশহর নির্মান তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।
সৌদিআরব থেকে প্রকাশিত দৈনিক আররিয়াদ জানিয়েছে, আরবলীগের মহাসচিব আমরমূসা রোববার রাতে মিশরে সাংবাদিকদেরকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়াকে অসম্ভব হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী শান্তিপ্রক্রিয়াকে মেনে নেয়া যায় না । কারণ ইসরাইল বিশ্ব জনমতকে ধোঁকা দিয়ে শান্তিপ্রক্রিয়াকে অজুহাত করে ফিলিস্তিনে তাদের সম্প্রসারণকামী তৎপরতাকে আরো জোরদার করেছে ।জনাব আমর মূসা বলেন, ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার অর্থই হলো সেখানকার আরব জনগোষ্ঠীর অধিকারকে উপেক্ষা করা । তিনি আরো বলেন, ইসরাইলের সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা হোক ইহুদিবাদীরা তা চায় না । আর এ কারণেই তারা ইসরাইলকে একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে । তিনি গুরুত্বারোপ করে বলেন, ইসরাইলের উচিত ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬৭ সালের সীমানাকে মেনে নেয়া। আরব লীগের মহাসচিব বলেন, ইসরাইলের পূর্ববর্তী মন্ত্রী সভার সাথে নতুন মন্ত্রীসভার কোন পার্থক্য নেই । ইসরাইলের বিগত সরকার যেমন কুদস শরীফে তাদের সম্প্রসারণকামী তৎপরতা জোরদার করেছে দেশটির নয়া সরকারও ঠিক একই পথে অগ্রসর হচ্ছে । এদিকে ফিলিস্তিনের জনগণের প্রতি সহায়তা প্রদান এবং বায়তুল মোকাদ্দাস ইস্যু পর্যালোচনার লক্ষ্যে আরব লীগের সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আগামী ৫ মে এক জরুরী বৈঠকে মিলিত হবেন ।# 391605
captcha