IQNA

গাজা উপত্যকায় ফিলিস্তিনের জাতীয় যাদুঘরের উদ্বোধন

15:32 - April 22, 2009
সংবাদ: 1768586
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সোমবার দেশটির জাতীয় যাদুঘরের উদ্বোধন করা হয়েছে।
সিরিয়ার বার্তাসংস্থা ‘‘সানা’’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের জাতীয় সত্ত্বাকে ধ্বংস করার লক্ষ্যে ইহুদিবাদী ইসরাইল যখন গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে তখন ইসরাইলের এই অপচেষ্টার হাত থেকে ফিলিস্তিনের সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করতেই দেশটিতে জাতীয় যাদুঘর প্রতিষ্ঠা করা হয় । ফিলিস্তিনের হামাস সরকারের গৃহ ও পাবলিক সার্বিস মন্ত্রী বলেছেন, খ্রিষ্টান ও ইসলামের ঐতিহাসিক স্থান কুদস শরীফে ইসরাইলের বর্বর আগ্রাসন যখন বিশ্বব্যাপী নিন্দার ঝড় তুলেছে তখন আরব বিশ্বের সাংস্কৃতিক রাজধানী কুদস শরীফ শীর্ষক উৎসব আয়োজনের প্রাক্কালে ফিলিস্তিনের এই জাতীয় যাদুঘরের উদ্বোধন করা হলো। তিনি আরো বলেন, যদিও এই যাদুঘর বায়তুল মোক্কাদাসে নির্মান করা উচিত ছিল কিন্তু ইহুদীবাদী ইসরাইল এই শহরটি দখল করে নেয়ায় অবশেষে গাজা শহরে ফিলিস্তিনের এই জাতীয় যাদুঘর প্রতিষ্ঠা করা হয়। # 392200
captcha