IQNA

জেনেভায় বর্ণবাদ বিরোধী সম্মেলনে ইরনের প্রেসিডেন্টের উপস্থিতি ও বক্তব্যের পর্যালোচনা

13:37 - April 23, 2009
সংবাদ: 1768799
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশন সুইজারল্যান্ডের জেনেভায় বর্ণবাদ বিরোধী সম্মেলনে ইরানী প্রেসিডেন্টের উপস্থিতি ও বক্তব্যের বিশ্লেষণ করেছে ।
ইরানের জাতীয় সংসদের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশন সুইজারল্যান্ডের জেনেভায় বর্ণবাদ বিরোধী সম্মেলনে ইরানী প্রেসিডেন্টের উপস্থিতি ও বক্তব্যের বিশ্লেষণ করেছে । ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ কারামী রদ বলেছেন, বর্ণবাদ বিরোধী সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে সুইজারল্যান্ড সফরকারী ইরানের প্রেসিডেন্টের সফরসঙ্গি ও ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের তাবাস ও ফেরদোস অঞ্চলের প্রতিনিধি মোহাম্মদ কারীম এবদী বর্ণবাদ বিরোধী সম্মেলনে ইরানের প্রেসিডেন্টের অংশগ্রহণ সম্পর্কে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনে একটি রিপোর্ট পেশ করেছেন । মঙ্গলবার কমিশনের বৈঠকে এই রিপোর্ট নিয়ে পর্যালোচনা করা হয়। # 392794
captcha