লেবাননের বিশিষ্ট আইন বিশেষজ্ঞ আমিন খাতিব বলেছেন, মুসলমানরা যে ন্যায় বিচারে বিশ্বাসী ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ইসলামী দেশগুলোর প্রসিকিউটর ও আইন বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সম্মেলন থেকেই তা প্রমাণিত হয়েছে ।
ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, লেবাননের বিশিষ্ট আইন বিশেষজ্ঞ আমিন খাতিব বলেছেন, ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেশগুলোর সর্বাত্মক সহায়তায় ইরানের রাজধানী তেহরানের অনুষ্ঠিত মুসলিমদেশগুলোর প্রসিকিউটর ও আইন বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সম্মেলনকে ইসরাইলের বর্বর আগ্রাসনের শিকার বঞ্চিত ও অসহায় ফিলিস্তিনীদের অধিকার পুন:প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। জনাব আমিনি গাজা ও অধিকৃত অঞ্চলে গণহত্যা ও যুদ্ধ অপরাধ সম্পর্কিত কার্যকর বিচারিক ও আইনি কৌশল বিষয়ক মুসলিম বিশ্বের প্রসিকিউটর ও আইন বিশেষজ্ঞদের সম্মেলনে অংশগ্রহণকারীদের ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্যাপারে তাদের মূল্যবান বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, এই দেশগুলো এখনও ন্যায় বিচারের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে এবং এ ব্যাপারে কোন চাপ বা হুমকেই এই দেশগুলোকে তাদের মানবিক ও ইসলামী দায়ীত্ববোধ থেকে দূরে রাখতে পারবে না। তিনি আরো বলেন, ইসরাইল ধার করা শক্তির উপর ভর করে এ অঞ্চলকে নিরাপত্তাহীন করার পাশাপাশি গোটা বিশ্বে তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে ।কিন্তু এই ইহুদিবাদী সরকারকে যদি আমরা আইনের আওতায় আনতে পারি এবং ফিলিস্তিনসহ এ অঞ্চলের দেশগুলোতে তাদের অন্যায় অপকর্মের বিচার করতে পারি তাহলেই ইসরাইলের প্রকৃত শক্তির দৌড় কতটুকু তা সবার কাছেই স্পষ্ট হবে ।# 393119