IQNA

জাতিসংঘের অক্ষমতা ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত অপরাধযজ্ঞের মূল কারণ

14:47 - April 26, 2009
সংবাদ: 1770019
ইরানের রাজধানী তেহরানের অনুষ্ঠিত মুসলিমদেশগুলোর প্রসিকিউটর ও আইন বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী নাইজেরিয়ার প্রতিনিধি জাতিসংঘের অক্ষমতা ও অসাড় নীতিকে ফিলিস্তিনে ইসরাইলী অপরাধযজ্ঞ অব্যাহত থাকার মূল কারণ বলে বর্ণনা করেছেন।
নাইজেরিয়ার প্রসিকিউটর পরিষদের সদস্য ওসমান বিদু ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনার আন্তর্জাতিক বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রায় ৬০ বছর ধরে ফিলিস্তিনে ইসরাইলী দখলদারিত্ব অব্যাহত থাকলেও এখন পর্যন্ত আন্তর্জাতিক সংগঠনগুলো বিশেষকরে জতিসংঘ এই সমস্যা সমাধানের ব্যাপারে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে নি। আর এ কারণেই রক্তপিপাসু ইসরাইলের অব্যাহত অপরাধযজ্ঞ মোকাবেলায় মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে । জনাব ওসমান বিদু বলেন,জতিসংঘ ফিলিস্তিনের সংকটময় পরিস্থিতিতে বৈঠকের আয়োজন ও বিবৃতি প্রকাশ করলেও এই সংগঠনটি যদি ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত গণহত্যা ও পাশবিক নির্যাতন বন্ধ করার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতো তাহলে সাম্প্রতিক গাজাযুদ্ধে এমন গণ হত্যা ও মানবিক বিপর্যয় সৃষ্টি করার সাহস ইসরাইল কখনোই পেত না । জনাব বিদু জাতিসংঘসহ আন্তর্জাতিক সংগঠনগুলোর আসাড় ভূমিকার প্রতি ইঙ্গিত করে আরো বলেন, ফিলিস্তিনের ব্যাপারে আন্তর্জাতিক সংগঠনগুলোর অন্যায় - অবিচার যদি এখনও অব্যাহত থাকে তাহলে ফিলিস্তিন জবরদখলকারী ইসরাইল আন্তর্জাতিক আইনের প্রতি তোয়াক্কা না করে তাদের এই আগ্রাসী তৎপরতা অব্যাহতভাবে চালিয়ে যাবে এবং এরফলে কার্যত: আন্তর্জাতিক আদালতের আসড়তাই প্রমাণিত হবে । এ অবস্থায় ফিলিস্তিনে জবরদখলকারী ইসরাইলকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর লক্ষ্যে আন্তর্জাতিক আদালত গঠনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বলেন, ইরানের রাজধানী তেহরানে আয়োজিত মুসলিমদেশগুলোর প্রসিকিউটর ও আইন বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেশগুলো যদি আন্তর্জাতিক আদালত গঠনের ব্যাপারে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখে তাহলেই কেবল মাতৃভূমি থেকে বিতাড়িত বঞ্চিত ও অসহায় ফিলিস্তিনীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তবে এজন্য বিশ্বের বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ও গুরুত্বপূর্ণ সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টা জরুরী।# 393640
captcha