IQNA

ব্রাসেল্স্ এ ‘‘ কূয়েতের আমীর ’’ শীর্ষক পবিত্র কুরআন প্রতিযোগিতা

15:07 - April 26, 2009
সংবাদ: 1770027
বেলজিয়ামের ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ব্রাসেল্স্ এ শনিবার ‘‘ কূয়েতের আমীর ’’ শীর্ষক পবিত্র কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
কূয়েতের দৈনিক `আল কাবাস' এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এ শনিবার পবিত্র কুরআনের হেফজ ও তাজভিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেলজিয়ামে অবস্থিত কূয়েতের দূতাবাসের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার বিষয় বস্তুর মধ্যে রয়েছে পবিত্র কুরআনের ৩০ পারা, ২০ পারা, ১৫ পারা, ১০ পারা ও ৫ পারা হেফজ ও তাজভিত প্রতিযোগিতা । সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পবিত্র কুরআনের তেলাওয়াত, হেফজ ও তাজভিতের প্রতি বেলজিয়ামের সংখ্যালঘু মুসলমানদের আকৃষ্ট করার লক্ষ্যেই এই প্রতিযোগিতা আয়োজন করা হয় ।# 393852
captcha